ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

লাকসাম পৌরসভার ১৯৫ কোটি টাকার বাজেট ঘোষনা


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ২৫-৬-২০২৫ রাত ১০:১৮
কুমিল্লার লাকসাম  পৌরসভা কনফারেন্স হল রুমে বুধবার (২৫জুন) দুপুরে লাকসাম পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের ১’শ ৯৫ কোটি ৯২ লাখ ৮২ হাজার ৪’শ ২৪ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। পৌর প্রশাসক মোঃ কাউছার হামিদ সভাপতিত্বে এ বাজেট ঘোষনা করেন।
এসময় উপস্থিত ছিলেন  অনুষ্ঠানের সভাপতি লাকসাম পৌর প্রশাসক কাউছার হামিদ, লাকসাম প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ কামাল উদ্দিন, নির্বাহী প্রকৌশলী  মোঃ জাকের হোসেন, হিসাব রক্ষন কর্মকর্তা মোহাম্মদ আখতার হোসেন, হিসাব রক্ষক সৈয়দ আশরাফুল ইসলাম, লাকসাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নাজিয়া বিনতে আলম, সমাজসেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাস সহ পৌর কর্মকর্তা-কর্মচারীগণ।
উক্ত বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে  ১শ৯৫ কোটি ৯২ লক্ষ ৮২ হাজার ৪২৪ টাকা এবং বিভিন্নখাতে মোট ব্যায় ধরা হয়েছে  ১’শ ৮৮কোটি ১৯ লক্ষ ৭০ হাজার  টাকা। বাজেট উদ্বৃত্ত ধরা হয়েছে ৭ কোটি ৭৩ লক্ষ ১২ হাজার ২৪৬ টাকা এবং রাজস্ব আয়  ধরা হয়েছে ৩৩ কোটি  ৭১ লাখ ২৯ হাজার ৬৯৬ টাকা রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি ৭৪ লাখ ৭০ হাজার টাকা, রাজস্ব উদ্ধৃত্ত ৪ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ৬৯৬ টাকা, সরকারি এবং পৌর পরিষদের অন্যান্য প্রকল্প খাতে উন্নয়ন আয় ১’শ৫৭ কোটি টাকা ৮৭ লাখ ২২ হাজার ৩০২ টাকা এবং ব্যয় ১’শ৫৫ কোটি ২৫  লাখ  টাকা। এ বাজেট পর্যালোচনা সভায় সাংবাদিক, সকল শ্রেণিপেশার মানুষ ও সূধী স্বজনদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পৌর প্রশাসক মোঃ কাউছার হামিদ।
প্রশ্ন উত্তর কালে পৌর প্রশাসক মোঃ কাউছার হামিদ বলেন, ২০২৫-২০২৬ অর্থবছরের এ বাজেট পৌরবাসীদের নাগরিক সুবিধা বাড়াতে এবং এলাকার আর্থ-সামাজিক অবকাঠামো উন্নয়নে যথেষ্ট অবদান বয়ে আনবে।

এমএসএম / এমএসএম

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ

মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি

কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

​কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি