ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বাগমারায় বাক্‌প্রতিবন্ধী শিশুকে ধর্ষন, তিনজনকে জিজ্ঞাসাবাদ


বাগমারা প্রতিনিধি photo বাগমারা প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৬-২০২৫ দুপুর ১২:১৪

বাগমারায় বাক্‌প্রতিবন্ধী শিশুকে ধর্ষন, তিনজনকে জিজ্ঞাসাবাদ রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর কলেজের পাশে একটি বাগানে আট বছর বয়সী এক বাক্‌প্রতিবন্ধী শিশুকে ধর্ষনের অভিযোগ উঠেছে। সোমবার রাত ১১টার দিকে স্থানীয়রা শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে ভর্তি করেন। শিশুটির শারীরিক অবস্থা গুরুতর।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে রক্তমাখা পোশাকসহ আলামত সংগ্রহ করা হয়েছে এবং তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার দেখানো হয়নি এবং শিশুটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগও দেওয়া হয়নি।

ভুক্তভোগী শিশুটি পথশিশু হিসেবে বাজারে ঘুরে বেড়াত। তার বাবা মানসিক প্রতিবন্ধী এবং সৎমার কাছেও সে উপেক্ষিত ছিল।

ঘটনার প্রতিবাদে গতকাল তাহেরপুর হরিতলা মোড়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। শিশুটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার