জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ ইউপি সদস্যদের
রাজিবপুরে ইউপি সচিবের বিরুদ্ধে ভিজিএফ চাউল বিতরণে অনিয়মের অভিযোগ
কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের সচিব নজরুল ইসলামের বিরুদ্ধে ভিজিএফ চাউল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে গত ১৮ জুন কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবর ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম, অন্যান্য সদস্যদের পক্ষে ও জনগণের স্বার্থে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়, ঈদ-উল-আযহা উপলক্ষে বরাদ্দ পাওয়া ভিজিএফ চাউল সচিব নজরুল ইসলাম স্থানীয় চাউল ব্যবসায়ী ও পরিচিত ব্যক্তিদের মাধ্যমে অনিয়ম করে বিতরণ করেন। যৌথ স্বাক্ষর ছাড়া এককভাবে স্লিপ তৈরি করে মনোনীত ব্যক্তিদের মাধ্যমে গুদাম থেকে চাউল বের করে তা বিক্রি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগকারী ইউপি সদস্যদের দাবি, প্রকৃত সুবিধাভোগীরা চাউল থেকে বঞ্চিত হয়েছেন। সচিব ইউপি সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করেন এবং মাষ্টার রুলে সদস্যদের স্বাক্ষর ছাড়াই বিতরণ দেখিয়েছেন। একাধিক ইউপি সদস্য জানান, অনিয়মের কারণে তারা মাষ্টার রুলে স্বাক্ষর করেননি। সেইসঙ্গে আত্মসাত করা চাউল উদ্ধার করে প্রকৃত সুবিধাভোগীদের মাঝে বিতরণের দাবি জানান তারা।
এ বিষয়ে সচিব নজরুল ইসলাম বলেন, “আমি কোনো লিখিত অভিযোগ পেয়েছি বলে জানি না। আমি চাউল বিতরণ করেছি, মাষ্টার রুলে কে স্বাক্ষর করেছে তা বলতে পারছি না।”
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান বলেন, “আমার কাছে এ বিষয়ে কোনো চিঠি আসেনি।”
রিলিফ অফিসার আনোয়ার হোসেন জানান, “চাউল বিতরণের সময় ঘাটতি ছিল, প্রায় ৪০০ জন মানুষ চাউল পায়নি। আমি মাষ্টার রুলে স্বাক্ষর করিনি এবং বিষয়টি পিআইওকে জানানো হয়েছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী বলেন, “অভিযোগ ও দৈনিক সকালের সময় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করে পাঠানো হয়েছে।”
এদিকে কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নাচোলে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত
উলিপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ
৭০ কোটি টাকার বাজেট ঘোষণা টুঙ্গিপাড়া পৌরসভার
সুনামগঞ্জে সিয়ামের চুরি হওয়া সিএনজি ১ মাসেও উদ্ধার হয়নি, পরিবারে হতাশা
বোদা পৌরসভার ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা
পাঁচবিবিতে মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি
রাজশাহীতে ‘Run for Padma’র সংবাদ সম্মেলন
কুড়িগ্রামে ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ
বিলাইছড়ি উপজেলায় নবাগত ইউএনও'র যোগদান
কিংবদন্তী জননেতা সালাহউদ্দিন আহমদ এর জন্মদিনে চলচ্চিত্রকার মাহমুদ দিদারের লেখা
সুন্দরবন থেকে ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধে শ্যামনগরে লংমার্চ ফর ফরেস্ট কর্মসুচি পালন