লোহাগড়ায় সন্ধ্যা নামলেই রেলসড়কজুড়ে শুরু হয় মাদকের রাজত্ব
নড়াইলের লোহাগড়া উপজেলা দিয়ে বয়ে যাওয়া রেলসড়কটি সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই যেন রূপ নেয় মাদকের স্বর্গরাজ্যে। রেলসড়কটি চালু হওয়ার পর থেকেই এর আশপাশের এলাকা পরিণত হয়েছে মাদকসেবী ও ব্যবসায়ীদের নিরাপদ আস্তানায়।
গত তিন-চার মাস ধরে অনুসন্ধানে উঠে এসেছে, সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত এই সড়কে চলে মাদকের বেচাকেনা ও সেবন। লোহাগড়া থেকে শুরু করে নড়াইল রেলস্টেশন পর্যন্ত বিস্তৃত এ এলাকায়—বিশেষ করে কালনা, কামঠানা ও মোচড়া অঞ্চলে—মাদকের openly কেনাবেচা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এখানে প্রতিদিনই ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদক বিক্রি হচ্ছে। তরুণদের অংশগ্রহণও আশঙ্কাজনকভাবে বাড়ছে। এলাকায় অচেনা মানুষের আনাগোনা বেড়েছে, যাঁরা সন্ধ্যার পর রেললাইনের পাশে জড়ো হন মাদক কেনাবেচার জন্য।
এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, “প্রতিদিন সন্ধ্যার পর রেললাইনের ধারে কিছু অচেনা লোকজন জড়ো হয়। মাদক নেওয়ার পর তরুণদের উৎপাত বেড়ে যায়। অথচ এই বিষয়ে প্রশাসনের কার্যকর কোনো উদ্যোগ নেই।”
একাধিক সূত্র জানিয়েছে, কিছু প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় এই মাদকচক্র চলছে। পুলিশের তৎপরতা কম থাকায় দিন দিন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।তবে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “জেলা জুড়ে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। লোহাগড়ার রেললাইন এলাকায় নিয়মিত টহল দেওয়া হচ্ছে। মাদকের খবর পেলেই তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে মাদক সেবনকারী ও বিক্রেতাদের আটক করা হচ্ছে।”
তিনি আরও বলেন, এই এলাকায় বসবাসরত নাগরিকদের সহযোগিতা পেলে আমরা আরও দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে পারব।”
এদিকে নড়াইল জেলা প্রশাসন ও জেলা পুলিশের প্রতি এলাকাবাসীর দাবি—রেললাইনজুড়ে মাদকের এই ভয়াবহ বিস্তার রোধে নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি এবং শক্ত অবস্থান নেওয়া হোক।
এমএসএম / এমএসএম
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী