বড়লেখায় মাদকবিরোধী দিবসে বিজিবির জন সচেতনতামূলক সভা
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু সীমান্তবর্তী ক্যাম্পে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১১টায় উপজেলার বড়াইল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার হল রুমে বিয়ানীবাজার ৫২ ব্যাটেলিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)'র জনসচেতনতামূলক সভা অনুষ্টিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লাতু ক্যম্পের কোম্পানি কমান্ডার সুবেদার ভবেশ চন্দ্র রাহুত।
বড়াইল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুর নুর'র সভাপতিত্বে ও নায়েক মোঃ আলমগীর হোসেন'র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উত্তর শাহাবাজপুর ইউপির সাবেক চেয়ারম্যন মো. আকবর আলী, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল ওয়াহাব বাবু, বড়লেখা প্রেক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজি রমিজ উদ্দিন।
এছাড়া সভায় আরও বক্ত্যব রাখেন, সাংবাদিক মস্তফা উদ্দিন, হাবিলদার আলমগীর হোসেন সহ স্থানীয় মেম্বার, মাদ্রাসার শিক্ষকবৃন্দ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মতবিনিময় সভা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি বলেন, মাদক একটি নিরব ঘাতক। এটি শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার, সমাজ ও পুরো জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বিজিবি শুধু সীমান্তে দায়িত্ব পালনেই সীমাবদ্ধ নয়, আমরা সামাজিক সচেতনতা তৈরিতেও অগ্রণী ভূমিকা রাখতে চাই। মাদকবিরোধী এই লড়াইয়ে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, মাদক অপরাধের পিছনে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র। এদের প্রতিরোধ করতে হলে তথ্য দেওয়া ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্তের নিকটবর্তী হয়ে কোন ধরনের চোরাচালান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও অনুপ্রবেশসহ মাদক জড়িত না হওয়ার আহবান জানানো হয়। প্রশাসন সবসময় সচেষ্ট রয়েছে।
অনুষ্ঠানের অংশ হিসেবে মাদকবিরোধী সচেতনতামূলক পোস্টার ও লিফলেট বিতরণ করা হয়, যা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়তে সহায়ক ভূমিকা রাখবে।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার