নবীনগরে পারিবারিক বিরোধে ভাতিজার কোপে চাচার হাতের কব্জি কর্তন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে ভাতিজার দা’য়ের কোপে চাচার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে উপজেলার নাটঘর ইউনিয়নের চড়িলাম গ্রামে এ রোমহর্ষক ঘটনা ঘটে।
আহত রফিকুল ইসলামকে (৪৮) স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল ইসলামের সঙ্গে তার ভাই দুধন মিয়ার দীর্ঘদিন ধরে জমির মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধ চলছিল। বৃহস্পতিবার দুপুরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুধন মিয়ার ছেলে বাইজিদ (২২) হঠাৎ চাচার ওপর হামলা চালায়। ধারালো দা’য়ের কোপে রফিকুলের বাঁ হাতের কব্জি কেটে পড়ে যায়।
তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনূর ইসলাম জানান, "এখনো এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান