ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

অভয়নগরে ২ কেজি গাঁজাসহ আটক -২


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২৬-৬-২০২৫ দুপুর ৪:২৯

যশোরের অভয়নগর থানার পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৫ জুন ২০২৫) দুপুর ১টা ৩০ মিনিটে অভয়নগরের সিদ্ধিপাশা পুলিশ ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন খুলনা জেলার সদর থানাধীন রেলওয়ে ঘাট কলোনির গফুর গাজীর ছেলে মমিন গাজী (৫২) এবং একই থানার গ্রীনল্যান্ড আবাসন সি ব্লকের মৃত আঃ মান্নান খানের ছেলে মুন্না খান ওরফে নূর ইসলাম (৪৩)।
অভয়নগর থানা পুলিশ জানায়, এসআই (নিঃ) মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে। অভিযানে ধৃতদের কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ আরো জানায়, গ্রেপ্তারকৃত মমিন গাজীর নামে বিভিন্ন থানায় একাধিক মাদকসহ মোট পাঁচটি মামলা এবং মুন্না খানের নামে দুটি মামলা রয়েছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম "সকালের সময়কে" জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। যার মামলা (নং- ১৫) আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার