কুমিল্লা সীমান্তে বিজিবির মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ উপলক্ষে জনসচেতনতামূলক সভা
“মাদককে না বলুন” এই স্লোগানকে ধারণ করে কাজ করছে বিজিবি। তারই ধারাবাহিকতায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্তবর্তী এলাকায় মাদক বিরোধী জনসচেতনতামূলক সভার আয়োজন করে।
বুধবার (২৬ জুন) আদর্শ সদর উপজেলার বিবিরবাজার হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ রেজাউল করিম।
সভায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।এসময় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবির) সহকারী পরিচালক মোঃ ইমাম হোসেন, চকবাজার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনোয়ার হোসেন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম, বিবিরবাজার স্কুল অ্যান্ড কলেজের সভাপতি খালেদ চৌধুরীসহ অন্যরা। এছাড়াও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ জনগণ এতে অংশগ্রহণ করে।
এই সময় প্রধান অতিথি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ রেজাউল করিম মাদক পাচার ও সেবনের কুফল সম্পর্কে আলোচনা করেন এবং যুবসমাজকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
এই সময় তিনি বলেন, গত এক বছরে (জুলাই ২০২৪ থেকে জুন ২০২৫) কুমিল্লা সীমান্ত এলাকা থেকে বিজিবি তিন হাজার ২৩০ কেজি গাঁজা, ১৬ হাজার ৫৪২ বোতল ফেনসিডিল, ১৬ হাজার ৮৩০ বোতল মদ, তিন হাজার ৬২০ বোতল বিয়ার, তিন হাজার ৮২৬ বোতল ইস্কফ সিরাপ, ৯৮ হাজার ৫৬৬ টি ইয়াবা বড়ি ওিএক লাখ ৬৮ হাজার ৩২০টি অবৈধ ট্যাবলেট জব্দ করেছে। যার বাজারমূল্য প্রায় ১০ কোটি ৮২ লাখ টাকা ছাড়িয়েছে। সীমান্ত এলাকায় মাদক প্রতিরোধে ভবিষ্যতেও কঠোর নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি
কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম