ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীমঙ্গলে লাগসই প্রযুক্তির প্রদর্শনী ও সেমিনার অনুষ্ঠিত


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ২৬-৬-২০২৫ বিকাল ৫:৭

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনী শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর বাস্তবায়নে এই সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনার ও প্রদর্শনীর উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাজমুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃণাল কান্তি দাশ, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা প্রকৌশলী ইউসুফ হোসেন খান, সমাজসেবা কর্মকর্তা মো. সোয়েব হোসেন চৌধুরী, বিসিএসআইআরের সাইন্টিফিক অফিসার পার্থ পাল, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুধেন্দু ভট্টাচার্য্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

সেমিনারে বক্তারা স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তি, এর প্রয়োগ, সম্প্রসারণ ও জনগণের দোরগোড়ায় পৌঁছানোর উপায় নিয়ে আলোচনা করেন। এছাড়া বিসিএসআইআর এর প্রতিনিধিরা প্রজেক্টরের মাধ্যমে তাঁদের প্রযুক্তি ও উদ্ভাবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

সেমিনার শেষে অতিথিরা প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিভিন্ন দপ্তরের স্টল পরিদর্শন করেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের পরিচ্ছন্নতা অভিযান

৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ

নাগরপুরে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পৌরসভার উন্নয়নমূলক কাজের টাকা আত্মসাতের অভিযোগ

ভূরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

রৌমারী ও রাজিবপুরে সার ডিলারদের নিয়ে কমিশনারের মতবিনিময় সভা

মনপুরায় ‘নৈরাজ্যের’ প্রতিবাদে হাজীরহাট এবং কলাতলীতে বিএনপি নেতাকর্মীদের অবস্থান

সীমান্তের ৩৩ বেকার যুবকের হাতে দক্ষতার চাবিকাঠি, প্রশিক্ষণ দিল বিজিবি

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত বড়লেখার নিজাম, শেষবার মুখটা দেখতে স্বাজনদের আকুতি

মনপুরায় স্বেচ্ছাসেবক লীগ নেতার ওপর হামলার অভিযোগ

বন বিভাগ চট্টগ্রাম উত্তর: কর্মস্থলে অনুপস্থিত, তোলেন দুই রেঞ্জের মাসোয়ারা

শরতের স্নিগ্ধতা শ্বেত-শুভ্র কাশফুলে সেজেছে প্রকৃতি

কালিয়ায় জিকজ্যাক ইটভাটা মালিকদের নতুন কমিটি