মানিকগঞ্জে ব্যবসায়ীকে দাড়ি ধরে মারধরের ঘটনায় অভিযুক্ত নাসিম ভুইয়া গ্রেফতার
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় আলী আজম মানিক (৩৩) নামের এক ব্যবসায়ীকে দাড়ি ধরে টানা হেঁচড়া করে মারধর ও হেনস্থার ঘটনায় অভিযুক্ত নাসিম ভুইয়াকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকার আশুলিয়া থানাধীন নিশ্চিন্তপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত নাসিম ভূইয়া ঘিওর উপজেলা সদর ইউনিয়নের মোশাররফ হোসেন ওরফে বাচ্চু ভূইয়ার ছেলে।
উল্লেখ্য, সোমবার (২৩ জুন) সন্ধার ঘিওর উপজেলা সদরের ‘মানিক কম্পিউটার'এর স্বত্বাধিকারী আলী আজম মানিকের সঙ্গে নাসিম ভূইয়ার কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে নাসিম ভূইয়া আলী আজম মানিকের মুখে দাড়ি ধরে টানাটানিসহ মারধর করে।
এই ঘটনায় ভুক্তভোগী ঘিওর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের পর থেকে আসামি নাসির ভূইয়া পলাতক ছিলো এবং পুলিশ প্রশাসন অভিযান পরিচালনা করে নাসিম ভূইয়াকে ঢাকা জেলার আশুলিয়া’র নিশ্চিন্তপুর থেকে আটক করে ডিবি পুলিশ ।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে ঢাকা জেলার আশুলিয়া’র নিশ্চিন্তপুর থেকে আটক করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান আছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার