কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৯০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৫ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ভুরুঙ্গামারী উপজেলা সোনাহাট সেতুর পশ্চিম তীরে তাদের তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা তিলাই ইউনিয়নের, শরিফুল হক পুএ মোহাম্মদ ইকবাল হোসেন জাহেদী মিজু( ৩৫) ও সদর ইউনিয়নে কামাত আঙ্গারিয়া গ্রামে মোহাম্মদ হামিদুল ইসলামের পুত্র মোহাম্মদ আনিসুর রহমান( ৩৪)।পুলিশ জানায় গোপন সংবাদ ভিক্তিতে পুলিশ অভি্যান চালিয়ে সোনারহাট সেতুর পশ্চিম পাড়ে তাদেরকে ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত ১২৫ সিসি একটি মোটরসাইকেল সহ গ্রেফতারকরে পুলিশ।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে, বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে পাঠানো হবে। তিনি আরো জানান মাদকবিরোধী বিশেষ অভিযান চলছে এবং অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ
সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত
অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র
বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১
দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত
কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত
রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা
ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন
কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি
শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস