ঢাকা বৃহষ্পতিবার, ২ জুলাই, ২০২৬

নাফিজা হত্যা মামলার আসামি জুনেলের শাস্তি না হলে আরও খুনি জন্মাবে: কুলাউড়ায় জামায়াত আমির


কুলাউড়া প্রতিনিধি photo কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৬-২০২৫ রাত ৮:১৪

মৌলভীবাজারের কুলাউড়ায় নির্মমভাবে নিহত স্কুলছাত্রী নাফিজা জান্নাত আনজুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৭ জুন) দুপুরে একটি সংক্ষিপ্ত সফরে তিনি কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শেরপুর গ্রামে যান এবং নিহত ছাত্রীর বাড়িতে উপস্থিত হয়ে শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

পরবর্তীতে তিনি সাংবাদিকদের বলেন, আমি কুলাউড়া থানার ওসিকে পরিষ্কারভাবে বলেছি—আপনার কলম যেনো ন্যায়ের পক্ষে চলে। মামলার তদন্ত কর্মকর্তা যদি কারো প্রভাবের কারণে তদন্তে গড়মিল করার চেষ্টা করেন, তাহলে শুধু আল্লাহর দরবারেই নয়, এই পৃথিবীতেও জবাবদিহি করতে হবে। আমরা তা মেনে নেব না।

তিনি আরও বলেন, এই খুনি জুনেল নিজের দোষ স্বীকার করেছে। আনজুমকে হত্যার পর তার বক্তব্য, নির্যাতনের বিবরণ এবং যথাযথ সাক্ষ্য-প্রমাণ রয়েছে। এরপরও যদি বিচার না হয়, তবে এই এলাকায় আরও অপরাধী তৈরি হবে—এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ডা. শফিকুর রহমান বলেন, আমি বিষয়টি নিয়ে পুলিশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবো। আমরা চাই বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক। তবে যদি দেখি কোনোভাবে বিচারককে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে, তাহলে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।
এ সময়  উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দরা।

উল্লেখ্য, গত ১২ জুন কুলাউড়ার স্কুলছাত্রী নাফিজা জান্নাত আনজুমকে নৃশংসভাবে হত্যা করে জুনেল মিয়া নামের এক যুবক। বর্তমানে সে কারাগারে রয়েছে। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

এমএসএম / এমএসএম

ফেনীতে বিএনপি ও যুবদল নেতা কর্মীদের বাধায় আদালতের রায় উপেক্ষিত

রৌমারীতে মিথ্যা অপহরণ মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

আউটর্সোসিং এ কর্মরত কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালন

আদমদীঘিতে মাদরাসা ছাত্রীকে যৌন হয়রানি ও চ্যাটিং ঘটনায় শিক্ষককের বিরুদ্ধে সাইবার আইনে মামলা

জনতা ব্যাংক পটুয়াখালী কর্মকর্তাদের ফুটবল প্রীতি ম্যাচ: ড্রতে শেষ হলো আর্জেন্টিনা-ব্রাজিল লড়াই

সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চিলমারীতে কম্পিউটার ব্যবসায়ীর কারাদন্ড

৪৭তম বিসিএসে তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাঘার মেয়ে সাদিয়া আফরিন

টাঙ্গাইলে গৃহবধূ হত্যা মামলায় গ্রেফতার ২

মুরাদনগর ভেঙে গঠিত হলো বাঙ্গরা উপজেলা; খুশির জোয়ারে ভাসছে বাঙ্গরাবাসী

১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ

পটুয়াখালীতে ডাকাতি মামলায় অভিযুক্ত ডাকাত সরদার বাচ্চু গ্রেপ্তার

নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ