ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মুকসুদপুর প্রেসক্লাবের নতুন সদস্য অন্তর্ভুক্ত এবং কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ২৮-৬-২০২৫ দুপুর ৪:৮

মুকসুদপুর প্রেসক্লাবের নতুন সদস্য অন্তর্ভুক্ত এবং কমিটি গঠন উপলক্ষে প্রেসক্লাবের আয়োজনে ২৭ জুন শুত্রুবার বিকাল ৪টায় ফরিদ মিয়া কমপ্লেক্সে এ প্রেসক্লাব কার্যালয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর থানা বিএনপির প্রতিষ্ঠাতা আহবায়ক ও সাবেক সভাপতি এবং মুকসুদপুর প্রেসক্লাবের উপদেষ্টা
ফরিদ আহম্মেদ মিয়া। মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়ার সভাপতিত্বে এবং মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান,দৈনিক সরেজমিন উপজেলা প্রতিনিধি কবির হোসেন,দৈনিক কালের সমাজের উপজেলা প্রতিনিধি মো:কাইয়ুম শরীফ, মুকসুদপুর প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন,প্রচার সম্পাদক হুসাইন আহম্মেদ কবির,
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সামচুল আরেফিন,সদস্য আবু বক্কর সিদ্দিক,পরেশ বিশ্বাস ও সদস্য মেহেবুবা হোসেন অন্তু প্রমূখ। মুকসুদপুর থানা বিএনপির প্রতিষ্ঠাতা আহবায়ক ও মুকসুদপুর প্রেসক্লাবের উপদেষ্টা ফরিদ আহম্মেদ মিয়া প্রধান অতিথির বক্তব্যে বলেন, মুকসুদপুর প্রেসক্লাব শুধু একটি সাংবাদিক সংগঠন নয়,এটি এলাকার গণতন্ত্র,মানবাধিকার ও সত্য প্রকাশের প্রতীক হয়ে উঠবে। সকল সাংবাদিকের ঐক্য, পেশাদারিত্ব এবং দায়িত্বশীলতা বজায় রেখে সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে। "তিনি আরো বলেন,সাংবাদিকরা জাতির বিবেক। তাদের কাজ হচ্ছে অন্যায়ের প্রতিবাদ ও সত্যের পক্ষে কথা বলা। একটি সক্রিয় ও ইতিবাচক সাংবাদিক সমাজ গঠনের জন্য মুকসুদপুর প্রেসক্লাব এই এলাকায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নতুন প্রজন্মের সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নৈতিকতা ও দায়বদ্ধতার শিক্ষাও দিতে হবে।"

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত