শালিখায় বিনামূল্যে বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ
মাগুরার শালিখা উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৮ জুন) সকাল ১০.৩০ টায় শালিখা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ২০২৪-২৫ অর্থবছরে খরিপ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন, তাল, সবজী, আম ও গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক/কৃষক সংগঠন/প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বনি আমিন এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ তাজুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ ও সংরক্ষণ কর্মকর্তা সঞ্জয় হালদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ, উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবুল হাসনাত জানান, ২০২৪-২৫ অর্থবছরে খরিপ মৌসুমে প্রণোদনার কর্মসূচির আওতায় উপজেলার সাতটি ইউনিয়নের ২ হাজার ২৫০ জন কৃষককে বিনামূল্যে প্রত্যেকে ৫ কেজি উচ্চ ফলনশীল ধান বীজ, ৫০০জন গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষীকে জন প্রতি ১কেজি বীজ, ১০কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এছাড়াও ২৭৫ জন কৃষকের মাঝে ২২৫ গ্রাম সবজি বীজসহ ৫ কেজি ডিএপি ও এমওপি সার এবং কয়েকটি সংগঠন ও প্রতিষ্ঠানের মাঝে ৪০০ টি তালের চারা ও ফেন্সিং প্রদান করা হয়।
এর আগে " প্লাস্টিক দূষণ আর নয় " এই প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শালিখা ইকোপার্কে উপজেলা প্রশাসন এবং পরিবেশবাদী সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) এর যৌথ উদ্যোগে ফলজ,বনজসহ সহস্রাধিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।
এমএসএম / এমএসএম
বিচারক সংকটে অচল বান্দরবানের দেওয়ানি আদালত, ভোগান্তিতে হাজারো বিচারপ্রার্থী
নেত্রকোণার মদনে ৩৪০গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক
সাতকানিয়া-টপসয়েল কেটে বড় করা হচ্ছে সড়ক,কৃষকদের দেয়া হয়নি ক্ষতিপূরণ
মধুখালী বেঙ্গল ক্লাবের আয়োজনে মাসুদ উল হোসেন পলাশের স্মরণে দোয়া ও শোক সভা
রায়গঞ্জে ট্যাগ অফিসারের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার অভিযোগে সংবাদ সম্মেলন
ধুনটের চৌকিবাড়ীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল-২০২৬ এর উদ্বোধন
ধুনটে এমপিকে সম্মাননা জানালেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী
মধুখালী বেঙ্গল ক্লাবের আয়োজনে মাসুদ উল হোসেন পলাশের স্মরণে দোয়া ও শোক সভা
আদমদীঘিতে দুই ড্রেনম্যানকে অস্ত্রের মুখে বেঁধে গভীর নলকূপের ৩ ট্রান্সফরমার চুরি
লাকসামে মহামান্য ১০ম সংঘরাজ জ্যোতিপাল মহাথের’র ২৪তম মহাপ্রয়ান বার্ষিকী অনুষ্ঠিত
রাঙ্গামাটির গর্জনতলী এলাকায় বলাকা ক্লাবের উদ্যোগে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
মান্দায় বসতবাড়িতে তাণ্ডব চালিয়ে ভাঙচুর, লুটপাটসহ বাইকে আগুন