সিংড়ায় কৃষিজমিতে পুকুর খননের অপরাধে, একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড
নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ গ্রামীণ ব্যাংকের পাশে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘন করে অবৈধভাবে এস্কেভেটর ভেকু দিয়ে আবাদি কৃষিজমি কেটে পুকুর খনন করে মাটি উত্তোলনের দায়ে হাতিয়ান্দহ এলাকার কফিল উদ্দিন সরদার ছেলে আমিরুল ইসলাম কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ জুন) দুপুর ২টার দিকে উপজেলার হাতিয়ান্দহ এলাকায় অভিযান পরিচালনা করে এ দন্ড দণ্ড প্রদান করেন, সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার।
দণ্ডপ্রাপ্ত আমিরুল ইসলাম তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড পরিশোধ করলে তাকে ছেড়ে দেওয়া হয়। অন্যথায়, অনাদায়ে তার বিরুদ্ধে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছিল।
অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী সরদার তিনি জানান, আমরা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করছি, কেউ যাতে অবৈধভাবে নদী বা কৃষিজমি কেটে পুকুর খনন করে মাটি উত্তোলন না করেন। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতেও এই ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর নজরদারি ও আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান