চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু
চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা। আজ রোববার (২৯ জুন) বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. ইয়াছিন আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি খাইরুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি আকবর হোসেনসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনের পর উপজেলা পরিষদের হলরুমে ফল বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ফল চাষ, সংরক্ষণ, বিপণন ও দেশীয় ফলের গুরুত্ব বিষয়ে বক্তব্য উপস্থাপন করা হয়।
এবারের মেলায় ১২৭ জাতের আমসহ বিভিন্ন মৌসুমি ও দেশীয় ফল প্রদর্শিত হচ্ছে। মেলা চলবে আগামী মঙ্গলবার (১ জুলাই) পর্যন্ত।
আয়োজকরা জানিয়েছেন, ফল চাষে উৎসাহ প্রদান, সংরক্ষণ ও বিপণনে সচেতনতা বৃদ্ধি, এবং দেশীয় ফলের প্রচার ও প্রসার ঘটানোই এই মেলার মূল লক্ষ্য।
Aminur / Aminur
সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ
হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প
আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার
নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই
কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু
যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড
কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন
রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী