ভারতে যাওয়ার সময় নেত্রকোনার সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার
ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার ৩ নং খালিয়াজুরী ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যান ছানোয়ারুজ্জামান জোসেফকে (৫২) গ্রেফতার করেছে।
রবিবার (২৯ জুন) সকাল ১১টার দিকে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।ছানোয়ারুজ্জামান জোসেফ নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার পুরানহাটি গ্রামের সিদ্দিকুর রহমান তালুকদারের ছেলে।
ইমিগ্রেশন সূত্রে জানা যায়, সকালে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনের ডেস্কে পাসপোর্ট জমা দেন ছানোয়ারুজ্জামান জোসেফ। তার পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তার বিরুদ্ধে খালিয়াজুরী থানায় বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা থাকায় তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে।
বেনাপোল ইমিগ্রেশনের পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী জানান, ইমিগ্রেশনে খবর ছিল, নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলা সদর ইউপির সাবেক চেয়ারম্যান ছানোয়ারুজ্জামান জোসেফ ভারতে যেতে পারেন। সেই মোতাবেক বহির্গমন বিভাগের সব অফিসারকে সতর্ক করা হয়। সকাল ১১টার দিকে বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশ করে বহির্গমন সিল মারার জন্য ডেস্কে পাসপোর্ট জমা দেন ছানোয়ারুজ্জামান। অনলাইনে তার স্টপ লিস্ট থাকায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া বলেন, ‘ইমিগ্রেশনে আটক আওয়ামী লীগ নেতা নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার ৩ নং খালিয়াজুরী ইউপির সাবেক চেয়ারম্যানকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। যেহেতু নেত্রকোনা জেলার খালিয়াজুরী থানায় তার নামে বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে, তাই তাকে নেত্রকোনা জেলা সদরের খালিয়াজুরী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী