পর্ব ২
গাজীপুরে ভূমিদস্যুর কবলে খাল, ছয় মাস পানিবন্দী হাজার পরিবার
গাজীপুর সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডে জলাবদ্ধতা এখন চরম দুর্ভোগে রূপ নিয়েছে। অল্প বৃষ্টিতেই এলাকা প্লাবিত হয়ে পড়ে, রাস্তাঘাট হয়ে ওঠে চলাচলের অনুপযোগী। বছরের প্রায় ছয় মাস পানিবন্দী অবস্থায় থাকতে হয় এলাকাবাসীকে। তাদের দাবি—এ সংকটের মূল কারণ decades পুরনো খাল দখল করে রাখায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়া।
স্থানীয়রা জানায়, এক সময়কার গুরুত্বপূর্ণ শফিউল্লাহ খাল আজ ভূমিদস্যুদের কবলে। উত্তর পানিসাইল থেকে দক্ষিণ পানিসাইল হয়ে নালা ও চক্রবর্তী খালের সঙ্গে সংযুক্ত খালটি বর্তমানে অবরুদ্ধ। খালপাড় দখল করে নির্মাণ করা হয়েছে অবৈধ স্থাপনা, যা বৃষ্টির পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি করছে। এতে প্রতিনিয়ত প্লাবিত হচ্ছে এলাকার বাড়িঘর, দোকানপাট ও রাস্তাঘাট।
এলাকাবাসী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই একটি প্রভাবশালী মহল খাল ও তার আশপাশের সরকারি সম্পত্তি দখল করে রেখেছে। গাজীপুর জেলার ১ নম্বর খতিয়ানের আরএস রেকর্ডে ১২৫ নম্বর দাগটি জনসাধারণের খাল হিসেবে উল্লেখ থাকলেও সেখানে এখন গড়ে উঠেছে ইট-কাঠের স্থায়ী অবকাঠামো। এই দখলদারিত্বের ফলে এলাকার পরিবেশ বিপর্যস্ত, বাড়ছে মশার উৎপাত ও পানিবাহিত রোগের প্রকোপ।
অনুসন্ধানে জানা যায়, পলাশ গৃহ নির্মাণ সমবায় সমিতি লিমিটেড, সোনালী ব্যাংক অফিসার সমবায় সমিতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক বহুমুখী সমবায় সমিতি—এই তিন প্রতিষ্ঠানের নামে একত্রে করা হয় একটি দলিল। ১৯৯৩ সালের ১০ মার্চ গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিলটি সম্পাদিত হয়। যেখানে ৬৭টি এসএ খতিয়ান ও ৯১টি আরএস দাগের বিপরীতে ৭৫.১২ একর জমির মধ্যে ৬০.৩৯ একর সম্পত্তি রেজিস্ট্রিকৃত হয়। যদিও দলিলে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে, অংশবিশেষ জমি জনস্বার্থে রাস্তা ও খাল হিসেবে ব্যবহৃত হবে।
তবে বাস্তব চিত্র হলো, সেই খাল দখল হয়ে গেছে এবং রাস্তার অবস্থাও করুণ। বৃষ্টির পানি জমে থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে স্কুলগামী শিশু, কর্মজীবী নারী-পুরুষ সবাই চরম দুর্ভোগে রয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসন জানলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। বারবার লিখিত অভিযোগ দিয়েও তারা কোনো ফল পাননি। এখন এলাকাবাসী প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন। তাদের দাবি—শফিউল্লাহ খাল দখলমুক্ত করে দ্রুত খনন ও সংস্কার করতে হবে, রাস্তা সংস্কারের উদ্যোগ নিতে হবে এবং ড্রেনেজ ব্যবস্থা উন্নত করতে হবে।
ভুক্তভোগীদের মতে, এই খাল উদ্ধারে প্রশাসনের আন্তরিকতা ও দ্রুত পদক্ষেপই পারে গাজীপুরের হাজার হাজার মানুষের দুর্ভোগ লাঘব করতে।
এমএসএম / এমএসএম
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি গঠন ঘিরে আলোচনায় একাধিক নাম
বিশালাকৃতির নৌকা বানিয়ে মূল সড়কের অধিকাংশ জায়গা দখল, নিশ্চুপ কর্তৃপক্ষ!
ষড়যন্ত্রের শিকার ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি লিটন মাহমুদ বাবু
ভারতীয় নাগরিকের হারানো ফোন উদ্ধার ও অনলাইন প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার: এপিবিএন
উত্তরা সার্বজনীন মন্দিরে মহাসপ্তমীর আলোচনা সভা, সম্প্রীতির বার্তা দিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ
তুরাগে শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডুয়াপসের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
যাত্রাবাড়ীতে সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে পুলিশ বক্সে হেনস্তা
শাহজালালে লাগেজের লাইভ নজরদারি, বসানো হলো ৩২ ক্যামেরা
হানিফ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট
কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ
ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট