ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

উত্তরায় ইসলামী আন্দোলন বাংলাদেশ উত্তরা পশ্চিম থানা শাখার দাওয়াতী সভা অনুষ্ঠিত


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২৩-৮-২০২৫ দুপুর ৩:৫৫

রাজধানীর উত্তরায় ইসলামী আন্দোলন বাংলাদেশ উত্তরা পশ্চিম থানা শাখার উদ্যোগে এক দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার (২২ আগস্ট ২০২৫) রাত ১০টায় উত্তরার সেক্টর-১১ এর মাদরাসাতুল আযহার বাংলাদেশে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর-এর সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন এবং বাংলাদেশ মুজাহিদ কমিটি উত্তরা পশ্চিম থানা সভাপতি মুহাম্মাদ আলমগীর হোসেন।

সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উত্তরা পশ্চিম থানা শাখার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলাউদ্দিন সাবেরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন থানা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জিয়াউর রহমান।

বক্তারা তাদের বক্তব্যে সমাজে নৈতিকতা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান। তারা দাওয়াতী কার্যক্রমকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন এবং এলাকার তরুণ সমাজকে ইসলামী আদর্শে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার