ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ছাগলকাণ্ডের মতিউরের ২য় স্ত্রী ও মেয়েকে গ্রেফতারে ইন্টারপোলে আবেদন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৮-২০২৫ দুপুর ৪:৬

বহুল আলোচিত ছাগলকাণ্ডের এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার ও তার মেয়ে ফারজানা আক্তার ইপশিতাকে গ্রেফতারে করে দেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলে আবেদন করা হয়েছে। 

পুলিশ সদর দফতরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) এই আবেদনের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ফ্রান্সে অবস্থিত ইন্টারপোলের সদর দফতরের এক ই-মেইল বার্তা পাঠিয়েছে বাংলাদেশ পুলিশের এনসিবি।পুলিশ সদর দপ্তরের এআইজি (এনসিবি) আলী হায়দার চৌধুরী বলেছেন, আদালত, প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) অথবা তদন্ত সংস্থার অনুরোধের পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তরের এনসিবি শাখা ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করে থাকে। সেই অনুযায়ি আবেদন করা হয়েছে। মতিউর ও তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে প্রায় ৪ টি মামলা দায়ের করা হয়েছে। মামলায় মতিউর ও তার প্রথম স্ত্রী লায়লা কানিজ গ্রেফতার হলেও তার দ্বিতীয় স্ত্রী শাম্মি আক্তার ও মেয়ে ফারজানা রহমান ইপশিটা ও ছেলে তৌফিকুর রহমান পলাতক রয়েছেন। মতিউরের মেয়ে ফারজানা রহমান ইপশিটা ও ছেলে তৌফিকুর রহমান কানাডায়  অবস্থান করছেন বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

সূত্র বলছে, বিপুল অর্থ সম্পদের মালিক মতিউরের দ্বিতীয় স্ত্রী ঘটনার পরপরই ছেলেকে নিয়ে মালয়েশিয়া চলে যান । দেশেই আত্নগোপনে থাকেন মতিউর ও তার প্রথম স্ত্রী লায়লা কানিজ। পরবর্তীতে চলতি বছরের জানুয়ারিতে মতিউর ও লায়লা কানিজ গ্রেফতার হলেও অন্যরা পলাতক রয়েছে। তবে শাম্মি আক্তার কখনো মালয়েশিয়া, কখনো ভারতে অবস্থান করছেন। সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবিরোধী কর্মকান্ড পরিচালনা করছেন। বিগত আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে জুম মিটিং করে নানাস্থানে নাশকতার পরিকল্পনা করছেন। আর এ কার্েণই তাদের দেশে ফিরিয়ে আনতে গত বৃহস্পতিবার থেকে মাঠে নেমেছে দুদক ও পুলিশ।

এমএসএম / এমএসএম

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত

ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)