ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

জনগণ যেদিকে চায় বিএনপি সেদিকে থাকবে: মোস্তফা জামান


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২৪-৮-২০২৫ দুপুর ১২:২১

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, আমার জনগণের জন্য রাজনীতি করি। যদি জনগণের জন্য রাজনীতি করতে নাই পারি তাহলে দল করে আমাদের কি লাভ। জনগণ যেটা চায় আমরা সেই দিকে থাকব। 

শনিবার বিকেলে রাজধানী উত্তরায় খালপাড় এলাকায় ঢাকা মহানগর উত্তর অন্তগত ৫১, ৫২, ৫৩, ৫৪ নং ওয়ার্ড ঢাকা ১৮ আসন বহাল থাকার সমাবেশ প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, তারেক রহমান বলেছেন, প্রান্তিক জনগণের কাছে যেতে হবে। জনগণ যেটা চাই সেটাই হবে। আমি কথা দিচ্ছি মহানগর বিএনপির সদস্য সচিব হিসেবে ঢাকা ১৮ আসন কোনো কিছু লরচড় হতে দেব না। সরকারের মধ্যে একটি শক্তি চেয়েছিল আমাদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করতে। আমার সে সকল ব্যক্তিকে দেখিয়ে দিতে চাই যে আমরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছি।

মোস্তফা জামান আরো বলেন, মিরপুর থেকে আমরা উত্তরায় চলে এসেছি। আমাদের আবার মিরপুরে দিকে ঠেলে দেয়া হচ্ছে। এই প্রোগ্রামে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে জানান দিয়েছে তাড়া সরকারের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। এই উপস্থিত বলে দেয় সরকার ভুল সিদ্ধান্ত নিয়েছে। 

বিএনপির তুরাগ থানার ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন, মোঃ আফাজ উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করে তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম।

এমএসএম / এমএসএম

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা