স্টাইপেন্ড একাডেমিক কেয়ারের আত্মপ্রকাশ এবং এসোশিয়েশন অফ মুসলিম স্কুল, ইউকে'র সাথে যৌথ চুক্তি স্বাক্ষর
ঢাকার উত্তরা ১৩নং সেক্টরে অবস্থিত স্টাইপেন্ড একাডেমিক কেয়ার-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে আজ ২২ আগস্ট, ২০২৫ তারিখে 'Quality Education Improvement' শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।
উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন স্টাইপেন্ড একাডেমিক কেয়ার-এর ভাইস চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী জনাব রফিকুর রহমান।
উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা জনাব হাসান মাহমুদ। উক্ত সেমিনারের প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও শিক্ষা উদ্যোক্তা জনাব আশফাক চৌধুরী (চেয়ারম্যান, এসোশিয়েশন অফ মুসলিম স্কুল, ইউকে)। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ও যুক্তরাজ্যের শিক্ষা ব্যবস্থার একটি তুলনামূলক আলোচনা করেন।
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মান কীভাবে উন্নয়ন ঘটানো যায় সে বিষয়েও আলোকপাত করেন।অনুষ্ঠান পরিচালনা করেন উক্ত প্রতিষ্ঠানের একাডেমিক প্রধান এবং নির্বাহী পরিচালক জনাব মো: এনামুল হক। তিনি সেমিনারের প্রাক্কালে আয়োজনের উদ্দেশ্য কী- তা উপস্থিত সকলের নিকট ব্যক্ত করেন। তিনি স্টাইপেন্ড একাডেমিক কেয়ার-এর কার্যক্রম সম্পর্কে বলতে গিয়ে বলেন- মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মেধার বিকাশ ঘটানো ও শিক্ষিত বেকার জনগোষ্ঠীর সময় উপযোগী নানা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনসম্পদ তৈরি করাই এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য, যারা দেশ ও দেশের বাইরে নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করা মধ্য দিয়ে এদেশের সার্বিক সমৃদ্ধি ও উন্নয়নে কাজ করবে। তিনি আরো বলেন 'স্টাইপেন্ড একাডেমিক কেয়ার' এর কার্যক্রম মূলত তিন ধরনের হবে। যথা : একাডেমিক, এডমিশন ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উত্তরায় অবস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষকগণ ও শিক্ষানুরাগী। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান শাকিলা আক্তার। তিনি সেমিনারে আগত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও সবার প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের সমৃদ্ধির জন্য সবার কাছে দোয়া চেয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠান শেষে এসোশিয়েশন অফ মুসলিম স্কুল, ইউকে এর চেয়ারম্যান জনাব আশফাক চৌধুরী ও স্টাইপেন্ড একাডেমিক কেয়ার-এর চেয়ারম্যান শাকিলা আক্তারের মধ্যে একটি যৌথ কর্মসূচির চুক্তি স্বাক্ষরিত হয়। সেমিনারে আগত সকলকে আপ্যায়ন করায় 'ঠাণ্ডা-গরম' উত্তরা ব্রাঞ্চ।
এমএসএম / এমএসএম
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ