ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

কালাইয়ে উপজেলা দিবস ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত


এম রাসেল আহমেদ, ক্ষেতলাল photo এম রাসেল আহমেদ, ক্ষেতলাল
প্রকাশিত: ২৯-৬-২০২৫ বিকাল ৬:৮

জয়পুরহাটের কালাইয়ে দিনব্যাপী উপজেলা দিবস উদযাপন ও উন্নয়ন মেলা-২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮জুন) সকাল ১১ টায় উপজেলার মাত্রাই উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এহেড সোশ্যাল অর্গানাইজেশন (এসো) এর আয়োজনে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় দিবসটি উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, ম্যারাথন সাইকেল র‍‍্যালী, উন্নয়ন মেলা ও পুরস্কার বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। 

ভেরেন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরিদ উদ্দিন আখতারের সভাপতিত্বে  মাত্রাই  হাই স্কুল মাঠ প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম  , বিশেষ অতিথি ছিলেন  মাত্রাই মডেল কলেজের অধ্যক্ষ  মনোয়ার হোসেন, এসোর উপজেলা কর্মসূচী সমন্বয়কারী (সমৃদ্ধি কর্মসূচী)- আশরাফুল ইসলাম , এসোর উপজেলা সহ -সমন্বয়কারী জিল্লুর রহমান সহ সুধীজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ী শ্রেষ্ঠ প্রবীণ- ৫ জন, শ্রেষ্ঠ যুব নারী-৫জন, শ্রেষ্ঠ যুবক -৫জন, শ্রেষ্ঠ সন্তান -৫ জন সহ সর্বমোট ২৫ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। 

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা