ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

রামুতে গণপিটুনিতে এক ডাকাত নিহত


রামু (কক্সবাজার) প্রতিনিধি photo রামু (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৬-২০২৫ বিকাল ৬:৯

 কক্সবাজারের রামুর খুনিয়াপালং কম্বনিয়া এলাকায় দিনদুপুরে ডাকাতিকালে এক ডাকাতকে ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী।
রবিবার (২৯ জুন) সকাল ১০টার দিকে কম্বনিয়া এলাকার রশিদ আহম্মেদের বাড়িতে ঢুকে ডাকাতি চেষ্টা কালে তার মেয়ে সাবিনা ইয়াসমিনের শোর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে গণপিটুনি দেয়। এতে মান্নান নামে এক ডাকাত ঘটনাস্থলে নিহত হয়। নিহত মান্নান (৩০) একই এলাকার ডাকাত মাচন আলীর ছেলে। তার বিরুদ্ধে রামু থানায় ধর্ষণ ও ডাকাতির ডজনখানেক মামলা রয়েছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে মাচন ডাকাত ও তার ছেলেরা মিলে দিনদুপুরে মহাসড়ক ও পার্শ্ববর্তী এলাকায় ডাকাতি করে আসছিল। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গত ২৮ জুন তাদের গ্রেফতারের দাবীতে এলাকাবাসী কক্সবাজার-টেকনাফ মহাসড়ক অবরোধ করেন। পরে প্রশাসন তাদের গ্রেফতারের আশ্বাস দিলে এলাকাবাসী সড়ক অবরোধ তুলে নেয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার অফিসার ইনচার্জ তৈয়বুর রহমান বলেন, সে এলাকার একজন চিহ্নিত ডাকাত। তার পরিবারের অন্যান্য সদস্যারাও এ কাজে জড়িত। ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
তার মৃত্যুতে এলাকায় স্বস্তি ফিরেছে। তাদের অন্যান্য সহযোগীদের  এলাকাবাসী দ্রুত গ্রেফতারের দাবী জানান।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২