বাঘায় মাদক ও চুরির ঘটনায় ৫ জন আটক
গত ২৮ জুন (শনিবার) দিবাগত রাতে বাঘা থানা পুলিশের মাদক উদ্ধার অভিযান টীম একাধিক স্থানে অভিযান চালিয়ে মাদক ও চুরির সাথে জড়িত ৫ জনকে গ্রেফতার করেছে।
অভিযানে গড়গড়ি ইউনিয়নের খানপুর গ্রাম থেকে ৫ বোতল ফেন্সিডিলসহ ফেন্সিডিল ব্যবসায়ী মোঃ মুকাদ্দেস প্রাং ওরফে মোকা (৩৪), পিতা- মৃত উজির প্রাং, আটক করা হয়।
আড়ানি ইউনিয়নের আড়ানী পিয়াদাপাড়া গ্রাম থেকে ১০ পিস ইয়াবাসহ ইয়াবা ব্যবসায়ী মোঃ রানা (৩২), পিতা- মোঃ খোরশেদ, আটক হন।
পৌরসভার কলিগ্রাম এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ গাঁজা ব্যবসায়ী মোঃ রাশেদুল (৪০), পিতা- রোমজিত, গ্রেফতার করা হয়।
বাউসা ইউনিয়নের দীঘা দাবিয়াতলা গ্রাম থেকে ১ কেজি গাঁজাসহ গাঁজার ডিলার মোঃ নাসির উদ্দিন (৪৪), পিতা- মৃত রমিজ উদ্দিন, আটক হন।
এছাড়া, চুরির ঘটনায় জড়িত পেশাদার চোর ইয়াজুল (৫০), পিতা- কানু, সাং- তেপুকুরিয়া, বাজুবাঘা ইউনিয়ন থেকে চুরি যাওয়া টাকা ও চুরির কাজে ব্যবহৃত রেঞ্জসহ আটক করা হয়।
উল্লেখিত অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে অদ্য ২৯ জুন ২০২৫ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী
কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান