উত্তরা ৩ নম্বর সেক্টর কল্যাণ সমিতির নির্বাচনে ড. নুর ও মাহবুব প্যানেলের নিরঙ্কুশ জয়
২৮ জুন ২০২৫ (শনিবার) রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টর কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। মোট ৬৪৪ ভোটারের মধ্যে ৪৪১ জন ভোট দেন, যা ৬৮.৪৮ শতাংশ ভোটগ্রহণের হার।
নির্বাচনে ড. আনোয়ার হাসান নুর সভাপতি ও মোঃ নজরুল ইসলাম ভূঞা (মাহবুব) সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন। তারা নেতৃত্বাধীন প্যানেলের অধিকাংশ পদও বিজয়ী হয়েছে।
নির্বাচিত নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি এস.এম. মুজিবুর রহমান এফসিএ, সহ-সভাপতি মোঃ আবদুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক পাপন রহমান সহ অন্যান্যরা।
নির্বাচন কমিশন প্রধান মোঃ শাহ্ আলম বকশী ও অন্যান্য কমিশনাররা দায়িত্ব পালন করেন। উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় প্রার্থী ও ভোটাররা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন।
উত্তরা ৩ নম্বর সেক্টর কল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন নেতৃত্বের মাধ্যমে এ কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ