ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

মধুখালীতে জমজমাট হাডুডু ফাইনাল, বিজয়ী লক্ষ্মীনারায়ণপুর একাদশ


মফিজুর রহমান মুবিন, মধুখালি photo মফিজুর রহমান মুবিন, মধুখালি
প্রকাশিত: ২৯-৬-২০২৫ বিকাল ৬:৩০

ফরিদপুরের মধুখালীতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) বিকেল ৪টায় পৌরসভার গোন্দারদিয়া সাতানের মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হয়।
 
ফাইনাল খেলায় অংশগ্রহণ করে মাগুরা জেলার মোহাম্মদপুর হাডুডু একাদশ এবং মধুখালী উপজেলার লক্ষ্মীনারায়ণপুর হাডুডু একাদশ। জমজমাট লড়াইয়ের পর লক্ষ্মীনারায়ণপুর একাদশ বিজয় অর্জন করে। ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য মোঃ কামরুল হোসেন 'ম্যান অব দ্য ম্যাচ' নির্বাচিত হন।
 
খেলার পুরো সময় জুড়ে শত শত নারী-পুরুষ বৃষ্টি উপেক্ষা করে মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। খেলার ধারাভাষ্য পরিচালনা করেন মোঃ হাবিবুর রহমান ও সাংবাদিক সালেহীন সোয়াদ সাম্মি।
 
টুর্নামেন্টের ফাইনাল খেলা পরিচালনা করেন মধুখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ফকির। সভাপতিত্ব করেন সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হায়দার আলী মোল্লা।
 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা বাকী। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাবেক সহ-সভাপতি আক্তার হোসেন, পৌর বিএনপির সাবেক সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু কুমার রায়, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল আলিম মানিক, সাবেক দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন বিশ্বাস, ছাত্রদলের উপজেলা সদস্য সচিব সাদ্দাম আরেফিন, যুবনেতা মোঃ রায়হান, মোহাম্মদ মেহেদী হোসেন, মোহাম্মদ অকিদুল ইসলাম, মোহাম্মদ আকরাম হোসেন এবং মোঃ লুৎফর রহমান বাবু সহ আরো অনেক। 

এমএসএম / এমএসএম

নদীভাঙনের তীব্র স্রোতে ভেঙে যাচ্ছে শেষ সম্বল , দিশেহারা রসুলপুর চর

হাটহাজারীতে টানা বর্ষণে জলবদ্ধতায় চরম জনদুর্ভোগ

‎কুতুবদিয়ায়পল্টনের দুটি পিলার তলিয়ে গেছে, অঘোষিতভাবে বন্ধ সি-ট্রাক চলাচল: চরম দুর্ভোগে কুতুবদিয়ার যাত্রীরা

নেত্রকোণায় শশুরবাড়ির পাশে গাছে জামাতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বড়লেখায় ইউপি নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী একাধিক, জামায়াতের প্রার্থী চূড়ান্ত

সলঙ্গায় সম্প্রীতি সমাবেশে পুলিশ সুপার: সম্প্রীতি ও ঐক্যের আহ্বান

কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রধান ফটকে হাটু পানি, চরম দুর্ভোগে সেবা দাতা গ্রহীতা

কুড়িগ্রামে ফুল শিক্ষাবৃত্তি-২০২৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সনদ ও অর্থ বিতরণ অনুষ্ঠিত

বেনাপোল ইমিগ্রেশনে ব্যাগেজ স্ক্যানার নষ্ট, দুর্বল নিরাপত্তা ব্যবস্থা

ঠাকুরগাঁওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার-১

গজারিয়ায় মাদকসহ আটক-১ মোবাইল কোর্ট পরিচালনায় ১ মাসের কারাদণ্ড

পচা মাংস বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,ব্যবসায়ীকে জরিমানা

কেয়া গ্রুপের ৪ টি প্রতিষ্ঠান লে-অফ বর্ধিত ঘোষণা