ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

২ দিনের রিমান্ডে ই- অরেঞ্জ' র সিইও আমান উল্লাহ চৌধুরী


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২৯-৬-২০২৫ বিকাল ৬:৩১

বিমানবন্দর থানায় হত্যাচেষ্টা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ বিডির সিইও যুবলীগ নেতা আমান উল্লাহ চৌধুরীর দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (২৮ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদের আদালত এ আদেশ দেন। এদিন আমানকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই (নিরস্ত্র) মাজেদুল ইসলাম।

রিমান্ড বাতিল চেয়ে তার জামিন চান আসামিপক্ষের আইনজীবী। তবে রিমান্ডের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে আমানের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৫ আগস্ট নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি। এতে অংশ নিতে বিমানবন্দর থেকে পল্টনের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন দলটির নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান। এতে বেশ কয়েকজন আহত হন।
 ঘটনায় চলতি বছরের ২০ জুন বিমানবন্দর থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৮ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটির সদস্য সাদ্দাম। তিনিও ওই সময় আহত হন।এ মামলায় আমান উল্লাহ ৮৩ নম্বর এজাহারনামীয় আসামি। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার (২৭ জুন) বিকেলে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে আমানকে গ্রেফতার করা হয়।

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার