ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

ভূঞাপুরে দেড় হাজার মিটার নিষিদ্ধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ২৯-৬-২০২৫ বিকাল ৬:৩২

টাঙ্গাইলের ভূঞাপুরে বিল আমুলা ও নিকলা বিলে অভিযান চালিয়ে ১ হাজার ৫০০ মিটার নিষিদ্ধ ঘোষিত চায়না জাল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে শনিবার (২৮ জুন) নিকলা বিল ও বিল আমুলাতে অভিযান পরিচালনা করা হয়।

পরে তা উপজেলা চত্বরে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আব্দুল্লাহ খান। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রিমা আক্তার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
 
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রিমা আক্তার বলেন, ১৯৫০ সালের মৎস্য আইন অনুযায়ী বিভিন্ন নদী, খাল-বিলে নিষিদ্ধ ঘোষিত অবৈধ চায়না জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ ও আইনত দন্ডনীয় অপরাধ। বিষয়টি বার বার বলার পরও কিছু জেলে তা মানছেন না । মাছের প্রজনন বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আবু আব্দুল্লাহ খান বলেন, অভিযান চালিয়ে ১ হাজার ৫০০ মিটার নিষিদ্ধ চায়না জাল উদ্ধার করা হয়। পরে তা জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। 

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার