বাউফলে ২ ডাকাতসহ গ্রেফতার ৭
পটুয়াখালীর বাউফলে পৃথক অভিযানে ডাকাতি, মাদক, মাতলামি ও অবৈধ জাল ব্যবহারের অভিযোগে সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ডাকাতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে সজিব হোসেন (২৩) ও সিফাত হোসেন (২৪) নামের দুই যুবককে। ২৮ জুন (শনিবার) রাতে উপজেলার কালিশুরী ইউনিয়নের সিংহেরাকাঠী এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা গত ২৪ মে কাছিপাড়া ইউনিয়নের বাহেরচর এলাকার কেশব ডাক্তারের বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত বলে জানায় পুলিশ।
এছাড়া মাতলামির অভিযোগে পৌর শহর এলাকা থেকে রায়হান ও শাকিব গাজীকে এবং মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রুবেল হোসেনকে আটক করা হয়।
অন্যদিকে, উপজেলার মৎস্য নৌ পুলিশের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে আরও দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান সরকার জানান, "গ্রেফতারকৃতদের পৃথক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা
Link Copied