ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

মা‌নিকগঞ্জ প্রেসক্লা‌বের সভাপ‌তি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৯-৬-২০২৫ বিকাল ৬:৪৫

ঐতিয্যবাহী মানিকগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০২৫-২০২৭) নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বীয় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডেইলি স্টার ও আরটিভি'র স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং বিপুল ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া‌দিগন্তের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ শাহানুর ইসলাম।

শনিবার (২৮ জুন) বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে মানিকগঞ্জ প্রেসক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার সুরুজ খান ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ভোটার সংখ‌্যা ৫৪ জন। এর মধ্যে ভোট কাস্ট হ‌য়ে‌ছে ৫৩ টি। 

নির্বাচনে সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থীর মধ্যে মোঃ শাহানুর ইসলাম একাই পান ৪২ ভোট। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শাহজাহান বিশ্বাস (জেলা প্রতিনিধি নিউ এইজ পত্রিকা) ৪৭ ভোট পেয়ে‌ছেন ও আবুল বাশার আব্বাসী ৩১ ভোট পে‌য়ে এই দু’জন নির্বাচিত হয়েছেন। যুগ্ন-সাধারণ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বীয় নির্বাচিত হয়েছেন রিপন আনসারী (জেলা প্রতিনিধি জিটিভি ও মানবজমিন পত্রিকা) ।

সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জা‌হিদুল ইসলাম চন্দন (দিপ্ত টে‌লি‌ভিশন জেলা প্রতি‌নি‌ধি) ৩০ ভোট পে‌য়ে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফুল আলম লিটন (জেলা প্রতিনিধি ডিবিসি টেলিভিশন) পেয়েছেন ২৩ ভোট।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আকমল হোসেন (স্থানীয় সাপ্তাহিক অগ্নিবিন্দু পত্রিকার সম্পাদক) ৩১ ভোট পেয়ে। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী( দেশ টি‌ভির জেলা প্রতি‌নি‌ধি) আব্দুল আলীম পে‌য়ে‌ছেন ২২ ভোট।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন খন্দকার সুজন হোসেন (স্থানীয় পত্রিকা-সাপ্তাহিক তারুণ্যের কথার সম্পাদক) পেয়েছেন ৩৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ সো‌হেল হো‌সেন (ঢাকা পোস্ট এর জেলা প্রতি‌নি‌ধি) ভে‌াট পে‌য়ে‌ছেন ১৭ ভোট। দফতর সম্পাদক হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন আজিজুল হাকিম (জেলা প্রতিনিধি মাই টিভি ও দৈনিক বাংলা পত্রিকা)। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কোষাধ্যক্ষ পদে শাহিন তারেক (জেলা প্রতিনিধি দৈনিক ইনকিলাব),

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন মোঃ সুরুজ খান , এছাড়াও নির্বাচন কমিশন হিসেবে ছিলেন দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার মতিউর মহমান এবং দৈ‌নিক সমকাল প্রতি‌নি‌ধি অ‌তিন্দ্র চক্রবর্তী বিপ্লব । এর আগে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা পরিষদের মিলনায়তনে দ্বিবার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার