চাঁদার দাবিতে কর্তৃপক্ষকে না পেয়ে শ্রমিকদেরকে মারধরের অভিযোগ
রাজধানী যাত্রাবাড়ী থানা ধীন মাতুয়াইল মাতৃ শিশু হাসপাতালের উত্তর পার্শ্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন, সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার প্রশিক্ষণ ও বনায়ন ক্যাম্পাসটি অবস্থিত ।
২০১৬ সাল থেকে শতভাগ জনকল্যাণমূলক কাজে ব্যবহৃত প্লটটিতে একাধিকবার সন্ত্রাসী এবং চাঁদাবাজদের মাধ্যমে সংস্থা কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের হয়রানির সম্মুখীন হয়েছে বলে জানা যায় । গতকাল দুপুর আনুমানিক ২ ঘটিকায় কর্তৃপক্ষের অনুপস্থিতিতে স্থানীয় চাঁদাবাজ ফেরদৌস পিতা আক্কাস আলী, অস্থায়ী নিবাস রাজধানী পেট্রোল পাম্প সংলগ্ন টিনের ঘর, মাতুয়াইল, ডেমরা ঢাকার নেতৃত্বে ৪-৫ জনের একটি চাঁদাবাজ গ্রুপ উল্লেখিত প্লটে এসে কর্তব্যরত শ্রমিকদেরকে মারপিট করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান ।
তথ্য অনুসন্ধানে জানা যায় ফেরদৌস একজন মাদক সেবী এবং একাধিক মামলার জামিনে থাকা আসামি,সে দীর্ঘদিন যাবত সংস্থা কর্তৃপক্ষের নিকট নগদ টাকা অথবা একটি দোকান দাবি করে আসছে সংস্থা কর্তৃপক্ষের নিকট । তার ব্যক্তিগত কোন পেশা নাই মূল পেশায় চাঁদাবাজি । চাঁদাবাজদের আক্রমণে নারি শ্রমিক শিউলি এবং কাঠমিস্ত্রি আবদুল্লাহ আহত হলেও চাঁদাবাজদের ভয়ে তারা মুখ খুলতে চায়না। প্রকল্প বাস্তবায়ন ক্যাম্পাসে একটি অস্থায়ী টিনের একচালা ঘর নির্মাণ করা কালীন সন্ত্রাসীরা কুপিয়ে ঘরটি ভেঙ্গে দেয়, বিষয়টি নিয়ে যাত্রাবাড়ী থানায় একটি চাঁদাবাজির অভিযোগ দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায় ।
এমএসএম / এমএসএম
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি