চিলমারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ১ কিশোরের মৃত্যু আহত ২ আরোহী
কুড়িগ্রামের চিলমারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নাজিম (১৭) নামে এক কিশোরের মৃত্যু ও আহত হয়েছে সাথে থাকা ২ আরোহীত।
রোববার রাত সাড়ে ৮টায় উপজেলার মাচাবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাজিম চিলমারী উপজেলার ৩নং থানাহাট ইউনিয়নের ছোটকুষ্টারী এলাকার ফারুক মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যার পর উপজেলার ছোটকুষ্টারী এলাকার বাসিন্দা নাজিম টেলিকমের মালিক ফারুক মিয়ার ছেলে নাজিম মিয়া (১৭), সাইফুল ইসলামের ছেলে আলিফ(১৫) এবং রঘুনাথের ছেলে সয়ন কুমার (১৬) তিন বন্ধু মিলে মোটরসাইকেলে ঘুরতে যাওয়ার পথে থানাহাট ইউনিয়নের মাচাবান্ধা এলাকায় একটি ইট ভাটার পাশে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নাজিম মিয়ার মৃত্যু হয়। অপর দুই বন্ধু আলিফ ও সয়ন গুরুতর অসুস্থ হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সয়ে ভর্তি করা হয়।
চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আবু রায়হান জানান, নাজিম মিয়াকে মৃত অবস্থায় পেয়েছি, তিনি ঘটনাস্থলেই মারা যান বলে ধারণা করা হচ্ছে। পরে রাত সাড়ে ১২টায় জানাজা নামাজ শেষে নাজিমের লাশ দাফন করা হয়।
এমএসএম / এমএসএম
অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য
অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷
পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর
ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান
বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি
নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ
দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর
নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে
বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি
বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল
পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২