রৌমারীতে বিপুল পরিমান ইয়াবাসহ যুবক আটক
রৌমারীতে ২২ হাজার ১’শ পিচ ইয়াবাসহ রফিকুল ইসলাম রফিক (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রৌমারী থানা পুলিশ। সোমবার সকাল ৭ টার দিকে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের চর ফুলবাড়ি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক রফিক কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের চর ফুলবাড়ি গ্রামের আনোয়ার হোসেন (অব:) সেনা সদস্য্যের ছেলে বলে জানা গেছে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান বলেন, দীর্ঘদিন থেকে রফিক মাদক ব্যবসা করে আসছিল। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে এসআই তাজুল, আনোয়ার, শাহনেওয়াজ ও মোসাদ্দেক হোসেনসহ সঙ্গিয় অফিসারসহ একদল পুলিশ চর ফুলবাড়ি গ্রামের অবসরপ্রাপ্ত আনোয়ার হোসেন এর বাড়িতে অভিযান চালিয়ে ২২ হাজার ১’শ পিচ ইয়াবাসহ তার ছেলে রফিককে হাতেনাতে আটক করা হয়। এছাড়ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এর আগেও ২২ হাজার ইয়াবাসহ রফিককে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছিল। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হবে। মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ