ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁও পৌরসভার কর্মচারী জুয়েলের দুটি কিডনি অচল: বাঁচার আকুতি পরিবারের


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৩০-৬-২০২৫ দুপুর ৩:৮

ঠাকুরগাঁও পৌরসভার কর্মচারী মো. জুয়েল (৩৭) বর্তমানে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। মাত্র কয়েক মাস আগেও কর্মচঞ্চল ও হাসিখুশি থাকা এই মানুষটির দুটি কিডনিই কার্যকারিতা হারিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে বাঁচাতে হলে দ্রুত একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে।

মো. জুয়েলের রক্তের গ্রুপ বি+ (পজেটিভ)। একজন সুস্থ ও স্বেচ্ছায় কিডনি দান করতে ইচ্ছুক ব্যক্তিই এখন তার জীবন বাঁচানোর একমাত্র আশা। জুয়েলের স্ত্রী ফাতেমা বেগম কাঁদতে কাঁদতে বলেন, "আমার স্বামী আজ বাঁচার জন্য শুধু একটা কিডনির অপেক্ষায়। কেউ যদি এগিয়ে আসতেন, আমাদের সন্তানদের মুখে আবার হাসি ফিরে আসতো।"

টিকাপাড়ার বাসিন্দা জুয়েল ঠাকুরগাঁও পৌরসভায় সততা ও নিষ্ঠার জন্য সহকর্মীদের কাছে একজন প্রিয় মানুষ হিসেবে পরিচিত। আজ সেই জুয়েলকে বাঁচাতে সমাজের একটুখানি মানবতা ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়া সবচেয়ে প্রয়োজন।

জুয়েলের সহকর্মী ও আত্মীয়স্বজনরা এই মানবিক আহ্বান জানাচ্ছেন। তারা জানান, চিকিৎসকদের তত্ত্বাবধানে কিডনি দানে ন্যূনতম ঝুঁকিও নেই। একজন কিডনি দানের মাধ্যমে একটি পরিবার ফিরে পেতে পারে আশা, একটি জীবন ফিরে পেতে পারে স্বাভাবিকতা।

যোগাযোগের জন্য: সোহান - ০১৭৬৪৭১৪৬৩৪।

আপনার একটি সিদ্ধান্ত একটি জীবন বাঁচাতে পারে। জুয়েলের চোখে এখনো জীবনের আশা আছে, প্রয়োজন শুধু আপনার সহানুভূতির স্পর্শ।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার