বগুড়া প্রেসক্লাব নির্বাচন: সভাপতি রানু, সম্পাদক কালাম আজাদ নির্বাচিত
বগুড়া প্রেসক্লাবের ২০২৫ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক পদে বাসস সংবাদদাতা কালাম আজাদ নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৯ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ শেষে রাতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মতিউল ইসলাম সাদী চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে রানু পেয়েছেন ৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়াসিকুর রহমান বেচান পেয়েছেন ৭৫ ভোট। সাধারণ সম্পাদক পদে কালাম আজাদ পেয়েছেন ৮১ ভোট, প্রতিদ্বন্দ্বী সবুর শাহ লোটাস পেয়েছেন ৭১ ভোট।
এবারের নির্বাচনে দুইটি প্যানেল অংশ নেয়— ‘রানু-লোটাস পরিষদ’ ও সাংবাদিক ইউনিয়ন সমর্থিত ‘বেচান-কালাম পরিষদ’। চূড়ান্ত ফলাফলে ‘রানু-লোটাস পরিষদ’ থেকে রেজাউল হাসান রানু এবং ‘বেচান-কালাম পরিষদ’ থেকে কালাম আজাদ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রাহাত রিটু, মীর সাজ্জাদ আলী সন্তোস ও মীর্জা সেলিম রেজা। যুগ্ম সম্পাদক হয়েছেন তোফাজ্জল হোসেন ও সাইফুল ইসলাম।
দপ্তর সম্পাদক পদে রেজাউল হক বাবু, কোষাধ্যক্ষ তানভীর আলম রিমন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ শাহেদ, ক্রীড়া সম্পাদক আব্দুর রহিম এবং পাঠাগার সম্পাদক নির্বাচিত হয়েছেন জাফর আহম্মেদ মিলন।
নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মহসীন আলী রাজু, অ্যাডভোকেট আব্দুল মান্নান, আব্দুর রহিম বগরা, শামীম আহম্মেদ, জহুরুল ইসলাম, মুক্তার শেখ, গোলজার হোসেন মিঠু, শাহেদুজ্জামান সিরাজ বিজয় ও হারুন অর রশিদ তালুকদার।
মোট ১৬৮ ভোটারের মধ্যে ১৫৮ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৩ জন প্রার্থী।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন