ত্যাগীদের বাদ দিয়ে কমিটি চলবে না
নওয়াপাড়ায় তারুণ্যের সমাবেশে বিএনপি নেতাদের হুঁশিয়ারি
যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে রবিবার (২৯ জুন) বিকেলে শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো এক বিশাল তারুণ্যের সমাবেশ ও র্যালি।
সমাবেশ ঘিরে দুপুর থেকেই বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও পৌরসভার নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, মাথায় ফিতা, হাতে দলীয় পতাকা ও স্লোগানে স্লোগানে মিছিল সহকারে মাঠে আসতে থাকেন। বিকাল সাড়ে ৫টার মধ্যেই মাঠ কানায় কানায় ভরে ওঠে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং পদবঞ্চিতদের উপস্থিতিতে।
তারুণ্যের এই সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সদস্য সচিব হারুন অর রশিদ, যিনি স্থানীয়ভাবে 'ভিপি হারুন' নামে পরিচিত।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ছাত্রদলের সাবেক নেতা মশিয়ার রহমান মশি বলেন, “দলের কঠিন সময়ে যারা রাজপথে ছিলেন, তাদেরকে বাদ দিয়ে কমিটি গঠন অন্যায় ও সংগঠনের প্রতি বিশ্বাসঘাতকতা। দলের প্রকৃত ত্যাগীরা বাদ পড়লে বিএনপি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে না।”
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি। তিনি অভিযোগ করে বলেন, “বর্তমানে গঠিত উপজেলা ও পৌর বিএনপির কমিটিগুলোতে ত্যাগী নেতাকর্মীদের জায়গা দেওয়া হয়নি। বরং সুবিধাভোগী একটি চক্র সংগঠনের ভেতরে বিভক্তি সৃষ্টি করে বিএনপিকে দুর্বল করার অপচেষ্টায় লিপ্ত।”
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এফ এম গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সহ-সভাপতি সেলিম রেজা, সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম ও মোহাম্মদ আলী মোল্যা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান, বিএনপি নেতা জিএম বাচ্চু, আবুল কাশেম, মেজবাউর রহমান বেগ, জহির রায়হান, যুবদল নেতা সম্রাট, ছাত্র নেতা শাহ্ মাহমুদসহ আরও অনেকে তাদের বক্তব্যে বলেন, “দলীয় স্বার্থে এখনই ত্যাগীদের মূল্যায়নের সময়। তাদের বাদ দিয়ে সংগঠন সুসংহত রাখা সম্ভব নয়।”
বক্তারা মিথ্যা মামলায় কারাবন্দি আকরাম আক্তার কোরায়েশী পাপ্পু ও মাসুদ পারভেজ সাথীর নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং বলেন, “আসন্ন সকল নির্বাচনে দলের মনোনয়ন যেন ত্যাগী ও মাঠের পরীক্ষিত নেতারা পান, সেটি নিশ্চিত করতে হবে।”
সমাবেশ শেষে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিশাল র্যালি নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে। দলীয় স্লোগানে মুখর র্যালিতে ছিল তারুণ্যের উচ্ছ্বাস, ছিল অবহেলিত ত্যাগীদের ক্ষোভ আর দলের প্রতি অবিচল ভালোবাসার বহিঃপ্রকাশ।
এই সমাবেশ প্রমাণ করে, অভয়নগরের তরুণরা এখনো সংগঠনের ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে প্রস্তুত। এখন প্রয়োজন নেতৃত্বের দায়শোধ এবং সংগঠনকে ঘুরে দাঁড় করানোর সঠিক দিকনির্দেশনা।
এমএসএম / এমএসএম
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত