মুচির ধারালো অস্ত্রের কোপে কিডনি হারালেন কৃষকদল নেতা
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার মহম্মদপুর ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক নূর আমিন হাসান ভাসান মুচির ধারালো অস্ত্রের কোপে একটি কিডনি হারিয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার (২৯ জুন ২০২৫) রাত ৮টার দিকে মহম্মদপুর বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রথমে নূর আমিন হাসান ভাসান এবং মুচি দোকানদার বিদ্যুতের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর হঠাৎ করেই বিদ্যুৎ তার জুতা কাটার বাটাল দিয়ে ভাসানকে মারাত্মকভাবে আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন এবং প্রচুর রক্তক্ষরণ হয়।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহত ভাসানকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হামলায় ভাসানের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয় এবং বাটালের আঘাতে তার একটি কিডনি দ্বিখণ্ডিত হয়ে পড়ে। পরে অস্ত্রোপচারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কিডনিটি ফেলে দেওয়া হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় জনতা অভিযুক্ত বিদ্যুৎকে আটক করে রাখে। খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎকে হেফাজতে নেয় এবং ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলমান রয়েছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত