সততার সঙ্গে ৪০ বছরের চাকরির সমাপ্তি, কনস্টেবল আব্দুস সবুরকে বিদায়
চার দশক ধরে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে পুলিশের চাকরি থেকে অবসর নিলেন কনস্টেবল কাজী আব্দুস সবুর। লোহাগড়া থানায় সোমবার (৩০ জুন) এক হৃদয়ছোঁয়া অনুষ্ঠানের মাধ্যমে বিদায় জানানো হয় এই গর্বিত পুলিশ সদস্যকে।
নড়াইল জেলার লোহাগড়া উপজেলার পাঁচুড়িয়া গ্রামের সন্তান কনস্টেবল কাজী আব্দুস সবুরের চাকরি জীবনের শেষ দিন ছিল এটি। তাঁকে বিদায় জানাতে লোহাগড়া থানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার সব স্তরের কর্মকর্তা ও সদস্যরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম। সঞ্চালনা করেন এসআই তারক বিশ্বাস।
ওসি শরিফুল ইসলাম বলেন, “কাজী আব্দুস সবুর একজন সৎ, নির্লোভ, নীরব এবং কর্তব্যপরায়ণ পুলিশ সদস্য। তার মতো একজন সহকর্মীকে বিদায় দিতে পেরে আমরা গর্বিত হলেও মনটা খারাপ হয়ে যাচ্ছে। তিনি নতুন প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে থাকবেন।”
অনুষ্ঠান শেষে তাঁকে ফুলেল শুভেচ্ছা, উপহারসামগ্রী ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এরপর থানার একটি সুসজ্জিত গাড়িতে করে ব্যতিক্রমী আয়োজনে তাঁকে নিজ গ্রাম পাঁচুড়িয়ায় পৌঁছে দেওয়া হয়।
বিদায়ের মুহূর্তে আবেগ ধরে রাখতে পারেননি আব্দুস সবুর। বলেন, “এই চাকরি শুধু জীবিকা নয়, এটি আমার গর্ব। আমি সততা আর দায়িত্বশীলতার পথেই হেঁটেছি। এ বিদায় আমার জীবনের সবচেয়ে আবেগঘন মুহূর্ত।”
১৯৮৫ সালের ২১ আগস্ট রাজশাহী রেঞ্জের অধীন নওগাঁ জেলায় কনস্টেবল হিসেবে যোগ দেন তিনি। দীর্ঘ ৪০ বছর ২ মাস ৮ দিন দেশের বিভিন্ন থানায় নিঃশব্দে অথচ নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন।
সত্যিকারের একজন সৎ কর্মীর বিদায়ে শুধু এক ব্যক্তির নয়, একটি গৌরবময় অধ্যায়ের সমাপ্তি ঘটল। তবে তাঁর কাজ ও মূল্যবোধ অনুপ্রেরণা হয়ে থাকবে বাংলাদেশ পুলিশের ভবিষ্যৎ প্রজন্মের কাছে।
এমএসএম / এমএসএম
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী