ঝুঁকিপূর্ণ সোনারহাট সেতু দিয়ে অতিরিক্ত পাথর পরিবহন, ভ্রমণমান আদালতের অভিযান
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোনারহাট সেতু দিয়ে ঝুঁকিপূর্ণ অতিরিক্ত পাথর বোঝাই ট্রাক আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার(৩০) জুন দুপুরে ভূরুঙ্গামারী উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, গোলাম ফেরদৌস, সোনারহাট সেতুর পশ্চিম পাড়ে এই অভিযান পরিচালনা করেন।
জানা যায় সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সোনাহাট স্থল বন্দর থেকে প্রতিটি ট্রাকে ৫ টনের বেশি পাথর পরিবহন না করা নির্দেশনা দেওয়া হয়। কিন্তু এই নির্দেশ অমান্য করে ট্রাকগুলো ছয় থেকে সাত টন পাথর বোঝাই করে সেতুর উপর দিয়ে চলাচল করেছিল।
এমন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৬.৫ টন পাথর বোঝাই( মেসার্স সম্রাট ট্রেডার্স) একটি ট্রাক আটক করে। ট্রাকটি মামলা দায়ের জন্য ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়।
গত রবিবার অতিরিক্ত পাথর বোঝাই একটি ট্রাক সেতু পারাপারে সময় সেতুর পাঠাতন ভেঙ্গে আটকে যায়। ফলে দিনভর সব ধরনের য়ান চলাচল বন্ধ ছিল । ১৪০ বছর আগে নির্মিত সোনারহাট সেতুটি বর্তমানে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
ভূরুঙ্গামারী উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস বলেন, সোনারহাট সেতু পাঁচটি ইউনিয়ন ও সোনাহাট স্থল বন্দরে সাথে যোগাযোগের একমাত্র প্রধান মাধ্যম। এটি বন্ধ হয়ে গেলে ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়বে। যে কোন মূল্যে সোনাহাট সেতু চালু রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ