উলিপুরে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে গুনাইগাছ ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান (৫৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার(৩০ জুন) দুপুরে উলিপুর থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি বজলার রহমান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গুনাইগাছ ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি গুনাইগাছ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও নন্দুনেফরা গ্রামের হোসেন আলীর ছেলে। তার বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের লিফলেট বিতরণ, বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, আটক ইউপি চেয়ারম্যান ও আ'লীগ নেতা মোখলেছুর রহমানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী
কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান