কুড়িগ্রামের ভূরুঙ্গমারীতে নিখোঁজের তিন দিন পর কবর থেকে এক মহিলার লাশ উদ্ধার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিখোঁজের তিন দিন পর কবর থেকে এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নে ছোটখাটামারী গ্রামে এই ঘটনা ঘটে।নিহত মহিলা ঐ গ্রামের গাজিউর রহমান মাস্টারের মেয়ে সুমি বেগম( ৪০)। নিহত মহিলার ভাই জানান, গত শুক্রবার বিকেলে বাড়ি থেকে তার বোন নিখোঁজ হয়। বোন মানসিক ভারসাম্যহীন হওয়ায় পরিবারের সদস্যরা বিষয়টিকে বেশি গুরুত্ব দেননি।
৩০জুন সোমবার সকালে ছোটখাটামারী গ্রামে এক মহিলা লাউ পাতা তুলতে গিয়ে একটি পাকা করা কবরের দেয়ালের ভিতর লাশ দেখতে পায়। এলাকাবাসী জানায় নিহত মহিলার গলায় ওড়না প্যাছানো ছিলো এবং লাশের মুখে আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে,থানায় নিয়ে আসে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, নিহত মহিলা লাশ দেখে অস্বাভাবিক মৃত্যু বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ