মুকসুদপুরে ভিডব্লিউবি উপকারভোগী বাছাইয়ে গণশুনানি
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কার্যক্রমের আওতায় ২০২৫-২০২৬ চক্রের উপকারভোগী বাছাইয়ের জন্য গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মুকসুদপুর উপজেলার বহুগ্রাম, উজানী, খান্দারপাড় ও জলিরপাড়—এই চারটি ইউনিয়নের উপকারভোগী বাছাইয়ের লক্ষ্যে এই গণশুনানি আয়োজন করা হয়।
১ জুলাই মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার-এর সভাপতিত্বে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান, উপজেলা তথ্য কর্মকর্তা শতাব্দী বিশ্বাস, মুকসুদপুর প্রেস ক্লাবের সভাপতি মো. ছরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, সহসভাপতি হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. কাইয়ুম শরীফ, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস প্রমুখ।
উল্লেখ্য, মুকসুদপুর উপজেলার ১৬টি ইউনিয়নে যাচাই-বাছাই শেষে মোট ২২৮৫ জন ভিডব্লিউবি উপকারভোগী মহিলাকে প্রতি মাসে ৩০ কেজি করে চাল দুই বছর পর্যন্ত দেওয়া হবে বলে জানা গেছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত