ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ৩-৬-২০২১ রাত ৮:১২

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের এরশাদ আলীর ষষ্ঠ শ্রেণি পড়ুয়া মেয়ে ফাতেমা খাতুনের (১১) বাল্যবিবাহ বন্ধ করলেন উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা।

জানা গেছে, আগামীকাল শুক্রবার ফাতেমা খাতুনের পার্শ্ববর্তী গ্রামে বিয়ের দিন তারিখ ধার্য হয়। স্কুল পড়ুয়া মেয়ের বিয়ের ঘটনাটি এলাকাবাসী প্রশাসনকে অবহিত করলে স্থানীয় প্রশাসন আজ বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে ওই বাড়িতে গেলে কৌশলে বাড়ির লোকজন পালিয়ে যায়। একপর্যায়ে হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বর শাহাদৎ হোসেন উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশক্রমে বাল্যবিবাহের সকল আয়োজন বন্ধ করে দেন এবং বিয়ে না দেয়ার শর্তে মেয়ের বাবার-মায়ের কাছ থেকে মুচলেকা নেন।

বাল্যবিবাহ বন্ধ করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ দিয়েছে এলাকাবাসী।

এমএসএম / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা