ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাতিয়ায় ডাকাত চক্রের ৫ আগ্নেয়াস্ত্র, ২০ ভরি স্বর্ণ উদ্ধার, আটক ৪


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ১-৭-২০২৫ দুপুর ১:১১

নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়ির চর ইউনিয়নের দুর্গম এলাকায় যৌথ অভিযান চালিয়ে তিন ডাকাত ও এক স্বর্ণ ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড ও পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র এবং ২০ ভরি স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

সোমবার (৩০ জুন) মধ্যরাতে এই অভিযান চালানো হয় বলে নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন অর রশিদ।

তিনি জানান, অভিযানে চিহ্নিত শামীম বাহিনীর তিন সহযোগী ডাকাত— সোহেল উদ্দিন (২৩), সুমন উদ্দিন (৩০) ও তাদের এক নারী সহযোগী ডাকাত পারুল বেগম (৩২)-কে আটক করা হয়। তাদের কাছ থেকে পাঁচটি দেশীয় আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম, ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জামাদি, ২ বোতল চেতনানাশক ঔষধ, ২ ভরি ১২ আনা ওজনের তামার ওপর স্বর্ণের প্রলেপ দেওয়া চুড়ি এবং ১০ ভরি ১০ আনা রুপা উদ্ধার করা হয়।

পরে আটককৃতদের দেওয়া তথ্য অনুযায়ী, সোনাদিয়া ইউনিয়নের মাইজদী বাজারের প্রিয়া জুয়েলার্স থেকে ২০ ভরি ৪ রতি ৮ পয়েন্ট ওজনের চোরাই স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। চোরাই মালামাল মজুদ রাখার অভিযোগে ওই দোকানের মালিক উজ্জ্বল বণিক (৪২)-কেও আটক করা হয়েছে।

আটককৃত তিন ডাকাতের বাড়ি হাতিয়া উপজেলার বুড়ির চর ইউনিয়নে এবং স্বর্ণ ব্যবসায়ীর বাড়ি হাতিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের ওছখালী বাজার এলাকায়। আইনি প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার বিকেলে ধৃত আসামিদের হাতিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন কোস্টগার্ডের এই কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ