ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

৪৪তম বিসিএসে প্রতিবন্ধী কোটা পূরণ না হওয়ায় ক্ষোভ: প্রশ্নবিদ্ধ স্বচ্ছতা


শামিম মৃধা, মহম্মদপুর photo শামিম মৃধা, মহম্মদপুর
প্রকাশিত: ১-৭-২০২৫ দুপুর ৩:২

৪৪তম বিসিএস পরীক্ষার ফলাফল গত সোমবার (৩০ জুন) প্রকাশিত হয়েছে। এই বিসিএসে মোট ১ হাজার ৬৯০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করা হলেও, ৫% মুক্তিযোদ্ধা কোটা এবং ২% সংরক্ষিত প্রতিবন্ধী কোটার একটি আসনেও কেউ নির্বাচিত হননি। এই ঘটনা সরকারি চাকরিতে কোটানীতির বাস্তবায়ন ও প্রশাসনিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

জানা গেছে, সরকারি চাকরিতে প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা কোটার আইনি ভিত্তি থাকলেও, বাস্তবে এর যথাযথ প্রয়োগ প্রশ্নবিদ্ধ। ৪৪তম বিসিএসে যেখানে প্রায় ১৬৯০টির বেশি পদ ছিল, সেখানে সংশ্লিষ্ট প্রতিবন্ধী আবেদনকারীদের কেউই ক্যাডারে স্থান পাননি। বেশ কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধার সন্তানরা লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং কেউ কেউ লিখিত পরীক্ষায় উত্তীর্ণও হয়েছিলেন। কিন্তু চূড়ান্ত তালিকায় কেউই জায়গা পাননি।

এ বিষয়ে পিএসসি (বাংলাদেশ সরকারি কর্ম কমিশন) বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন ভুক্তভোগী ও সংশ্লিষ্টরা। ৪৪তম বিসিএসে ৭% মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার অধীনে সম্ভাব্য ১২০টি পদ থাকা সত্ত্বেও একটি পদও পূরণ না হওয়াকে দুঃখজনক বলে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে, এটি ভবিষ্যতের প্রতিবন্ধী প্রার্থীদের জন্য হতাশার বার্তা দিচ্ছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত