ঢাকা শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

কোম্পানীগঞ্জে সাবেক মেম্বার আবদুল হাইয়ের ওপর সন্ত্রাসী হামলা, হাসপাতালে ভর্তি


আমির হোসেন photo আমির হোসেন
প্রকাশিত: ১-৭-২০২৫ দুপুর ৩:১২

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ৯ নম্বর ওয়ার্ডের সাবেক তিনবারের জনপ্রিয় মেম্বার আবদুল হাইয়ের ওপর সোমবার (৩০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। তার ছোট ছেলে কাউসার এই তথ্য জানিয়েছেন।

কাউসার জানান, রামপুর ৫ নম্বর ওয়ার্ডের মোল্লা বাজার নামক স্থানের দক্ষিণ পাশে আমেরিকা প্রবাসী মহি উদ্দিনের মালিকানাধীন ভূমিতে পূর্ব প্রস্তুতি নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠি-সোঁটা নিয়ে অবস্থান করছিল সন্ত্রাসী আলতফ হোসেন আজাদ, আবির, আরিফ, লিপি ও রেহানাসহ অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজন। তারা অতর্কিতভাবে তার বাবার ওপর হামলা চালায়।

তিনি আরও বলেন, "এ সময় তাদের হাতে থাকা ধারালো অস্ত্রের আঘাতে আমার বাবার মাথা ক্ষতবিক্ষত হয়ে পড়ে এবং লাঠি-সোঁটার আঘাতে শরীরের বিভিন্ন অঙ্গ জখমপ্রাপ্ত হয়। বর্তমানে আমার বাবা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।"

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মোহাম্মদ ফৌজুল আজিম জানান, এই ঘটনায় একটি অভিযোগ পেয়েছেন এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন

চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার

ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি

লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন

‎কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন

আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল

নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ

লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১

ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য

গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান, পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীর