অভয়নগরে মাদকসহ যুবক আটক: যৌথ বাহিনীর অভিযান
যশোরের অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে ট্যাপেন্টা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) গভীর রাতে উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৬নং ওয়ার্ডের গুয়াখোলা স্বাধীনতা চত্বর সংলগ্ন একটি তিনতলা ভবনে এই অভিযান চালানো হয়।
অভয়নগর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন এনামের তত্ত্বাবধানে সেনা ক্যাম্পের একটি ফোর্স এবং পুলিশের যৌথ দল এই অভিযানে অংশ নেয়। অভিযানে গুয়াখোলা গ্রামের মৃত আব্দুল মান্নান গোলদারের ছেলে মো. জুয়েল (৩৬)-কে আটক করা হয়। তার কাছ থেকে ৬৩ পিস "ট্যাপেন্টা" ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
সেনা সূত্র জানায়, মো. জুয়েল দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার ও মাদক উদ্ধার করা সম্ভব হয়েছে। আটককৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্যকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, ট্যাপেন্টা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়েছে। আসামির বিরুদ্ধে রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করার কাজ প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত