শালিখায় ২৪টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস
মাগুরার শালিখায় ফটকি নদী থেকে উদ্ধার করা ২৪টি অবৈধ চায়না দুয়ারী জাল (প্রায় ১,৪৪০ মিটার) আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বনি আমিন-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানটি ফটকি নদীর আড়পাড়া ব্রিজ এলাকা থেকে বরইচারা শ্মশান ঘাট পর্যন্ত এলাকায় চালানো হয়। পরে উদ্ধার করা জালগুলো আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল মাঠে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী দেবাশীষ বিশ্বাস ও অফিস সহায়ক সঞ্জয় কুমার দাস।
ইউএনও মো. বনি আমিন বলেন, “দেশি প্রজাতির মাছ সংরক্ষণ ও ডিমওয়ালা মাছ রক্ষা করতেই এই অভিযান। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।” তিনি অবৈধ সরঞ্জাম দিয়ে নদী বা জলাশয় থেকে মাছ ধরার বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান
মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা
নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা
নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার
নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ
ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল