ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁও জেলা কৃষকদলের সভাপতি আনোয়ারুল হকের ইন্তেকাল


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১-৭-২০২৫ বিকাল ৫:২৩

জাতীয়তাবাদী কৃষকদল-কেন্দ্রীয় সংসদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং ঠাকুরগাঁও জেলা কৃষকদলের সভাপতি মো. আনোয়ারুল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। গত সোমবার তিনি অসুস্থতাজনিত কারণে সদর উপজেলার মথুরাপুরস্থ নিজ বাসভবনে মারা যান।

সোমবার বাদ আছর তার নিজ গ্রাম সদর উপজেলার মথুরাপুর মাদারডাঙ্গী গোরস্থানে নামাজে জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হয়। তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ ভাই, ১ বোন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে এক শোক বার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, "মো. আনোয়ারুল হকের মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যথী।" মির্জা ফখরুল আরও বলেন, শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শন বুকে ধারণ করে মরহুম মো. আনোয়ারুল হক ঠাকুরগাঁও জেলা ও রংপুর বিভাগীয় কৃষকদলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে তার সাহসী ভূমিকা ছিল প্রশংসনীয়। তিনি দোয়া করেন, মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেস্ত নসিব করেন এবং শোকার্ত পরিবারবর্গকে ধৈর্য্য ধারণের ক্ষমতা দান করেন।

এছাড়াও তার মৃত্যুতে শোক জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমিন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম শরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান, এবং জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস। তারা সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার